নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত

ফেনী প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় ফেনীতে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস। এ উপলক্ষে বুধবার সকালে শহরের জেল রোডস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের নেতৃত্বে জ্রেলাপ্রশাসন, ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রদক্ষিণ শেষে ফেনী কলেজ এসে বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ফেনী মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। সিনিয়র সহকারী কমিশনার শিফাত বিনতে আরা, সহকারী কমিশনার পুদম পুষ্প চাকমা।

ফেনী জেলা কালচারাল অফিসার এসটি কামরান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইন ও ফেনী জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহাম্মদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, আবদুল মোতালেব, প্রিয় রঞ্জন দত্ত, মোস্তফা হোসেন, এ.এস. শাহুদুল হক বুলবুল ও ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন।
‘ফেনী মুক্ত দিবসের অঙ্গিকার মাদক মুক্ত ফেনী আমার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ফেনী মুক্ত দিবস উপলক্ষে দাগনভ‍ূঞার তরুণ সংঘ এক ব্যতিক্রম পদযাত্রার আয়োজন করে। বুধবার ভোরে দাগনভ‚ইয়া জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে ৯২৫ (কিলোমিটার) ফেনী কলেজ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে এসে পৌঁছায় তরুণ সংঘের সদস্যরা। পরে তারা খাজা আহমেদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights