নায়ক সুরিয়ার জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে দুই ভক্তের মৃত্যু

অনলাইন ডেস্ক
জনপ্রিয় নায়ক সুরিয়ার জন্মদিন উপলক্ষে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন তার দুই তরুণ ভক্ত।

পুলিশ জানিয়েছে, নাক্কা ভেঙ্কটেশ ও পোলোরি সাই নামের অন্ধ্রপ্রদেশের দুই তরুণ সুরিয়ার জন্মদি উপলক্ষে ব্যানার টাঙানোর সময় বিদ্যুৎপৃষ্ট হন।

জানা যায়, ব্যানার টাঙানোর সময় একটি লোহার রড ওই তরুণদের মাথার ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে লেগে যায়। এতে বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়।
এই দুর্ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেছেন পোলোরি সাইর বোন অনন্যা। তার দাবি, দেখাশোন ও পড়ালেখার জন্য কারিকারি অর্থ নিলেও ছাত্রদের কর্মকাণ্ডের দিকে একদমই নজর রাখেনি কলেজ কর্তৃপক্ষ। ওই দুই তরুণ স্থানীয় একটি বেসরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights