নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিএনপির প্যানেল ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বেনজীর আহমেদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক মনোনীত অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র জমাকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

বিএনপি প্যানেলের বাকি সদস্যরা হলেন-সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, সহ-সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাভোকেট আসমা হেলেন বিথি, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক মল্লিক শিপলু।
সদস্যরা হলেন-অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট নুরুল কাদের সোহাগ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. সুমন মিয়া ও অ্যাডভোকেট আকতার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights