নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব গ্রেফতার

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বুধবার সকালে মিছিল বের করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে অবরোধের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ সময় মিছিলে আগতরা পালিয়ে গেলে আর কেউ গ্রেফতার হয়নি।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে শহরে অবরোধ সমর্থনে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল বের করে।
এ ব্যাপারে সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights