নারায়ণগঞ্জে জামায়াতের ১ হাজার ডেঙ্গু টেস্টিং কিট প্রদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ হাজার ডেঙ্গু টেস্টিং কিট প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন ও নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির মাওলানা আব্দুল জব্বার এই টেস্টিং কিট তুলে দেন।

এ বিষয়ে আব্দুল জব্বার বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীরা হাসপাতালে টেস্ট করতে আসছে। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত টেস্টিং কিট নেই। বিষয়টি জানতে পারার পর রোগীদের সেবা নিশ্চিতে আমরা ১ হাজার ডেঙ্গু টেস্টিং কিট প্রদান করেছি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার বলেন, এই কিট প্রাপ্তির মাধ্যমে আমাদের সেবা প্রদান করতে সুবিধা হবে। উন্নতমানের টেস্টিং কিট তারা প্রদান করেছে রোগীদের জন্য। আমরা আশা করছি এই কিট দিয়ে আগামী ২ মাস নির্বিঘ্নে ডেঙ্গু পরীক্ষা চালিয়ে নিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights