নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, দুইজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার জজ মিয়ার ছেলে রাসেল (৩৪) এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এালাকার মো. আব্দুর রহমান সরকারের ছেলে মো. শামীম (৪৬) ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৫)।
আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন জানান, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৬ জুন রাতে ভুরভুরিয়া এলাকায় গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরও জানান, এই মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেফতার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে ৪ জনের নাম উঠে আসে। অন্যরা হলো রাসেল ও মোহাম্মদ আলী। পরবর্তীতে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিলো। এই মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন স্বাক্ষীর সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights