‘নারায়ণগঞ্জের উপর দিয়ে তিনটি মেট্রোরেল লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের’ প্রধানমন্ত্রী

অনলাইন প্রতিবেদক

নারায়ণগঞ্জের উপর দিয়ে সরকারের তিনটি মেট্রোরেল লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নারায়ণগঞ্জকে স্মার্ট সিটিতে পরিণত করার আশ্বাসও দেন তিনি।

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল নারায়ণগঞ্জের মানুষ।
এর আগে বিকাল সোয়া ৩টা সময় প্রধানমন্ত্রী জনসভায় আসেন। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights