নারী ফুটবল দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং ও বঙ্গভবন প্রেস উইং আলাদাভাবে এ কথা জানায়।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ।
নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আরও একটি সাফের শিরোপা ঘরে তুলল বাংলাদেশের নারী ফুটবল দল। গত বছর নেপালের মাটিতে তাদেরকেই হারিয়ে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights