নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

নালিতাবাড়ী প্রতিনিধি

প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ মেঘমালায় শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিসিলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, ট্রাইব্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিরন চন্দ্র বর্ম্মন, বারোমারী মিশনের ফাদার প্রদীপ ও সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়া।
অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি হিসেবে ১০০ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৯২ হাজার টাকা ও দুইশত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে স্কুল ব্যাগ, ছাতা, জ্যামেতি বক্স, ছয়টি খাতা ও কলম দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights