নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা মেয়র প্রার্থী মামদানির

অনলাইন ডেস্ক

নির্বাচিত হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলেন নিউইয়র্কের ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানি।

বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। মামদানি বলেন, “আমি যদি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হই, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে পা রাখলেই তাকে গ্রেফতারের নির্দেশ দিব।”

নেতানিয়াহুকে গাজায় গণহত্যা চালানো যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে সম্মান জানাতে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগকে বিমানবন্দরেই নেতানিয়াহুকে আটক করতে বলবেন।

তবে আইনি বিশেষজ্ঞরা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ধরনের গ্রেফতার কার্যত অসম্ভব এবং এমনকি এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনেরও লঙ্ঘন হতে পারে। তবুও মামদানির এ ঘোষণা নিউইয়র্কে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে, কারণ শহরটিতেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের বসবাস। সূত্র: নিউইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights