নিউজিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সুযোগ পাচ্ছেন তামিম-রিয়াদ

অনলাইন ডেস্ক
পিঠের চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই খেলায় ফেরার কথা রয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের। জানা গেছে, ফিটনেস ঠিক থাকলে এই সিরিজের আগেই প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদও পাবেন এই সুযোগ।

চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্কোয়াডের মধ্যকার প্রস্তুতি ম্যাচের একটি সিরিজ। চার-পাঁচটি প্রস্তুতি ম্যাচের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন রিয়াদ। আর তামিমের খেলা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। শতভাগ ফিট থাকলে তামিম অন্তত একটি ম্যাচ খেলবেন।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রিয়াদ দুইটা ম্যাচ খেলতে পারেন। আর তামিমের সবকিছু নির্ভর করবে ফিটনেসের ওপর।
১৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights