নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে টাইগার একাদশ

অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আইসিসির মেগা টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারেনি শান্তরা। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের হারতে হয়েছিল ৬ উইকেটের ব্যবধানে। ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচটায়ও জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। এমন অবস্থায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নামছে ডু অর ডাই ম্যাচে। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মিচেল স্যান্টনারের দলটি। সেই হিসাবে দুর্দান্ত ছন্দে কিউইরা

নিউজিল্যান্ডের বিপক্ষে শঙ্কা আছে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে। ম্যাচের আগের দিন রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। জানিয়েছিলেন ফিটনেসের উপরে নির্ভর করবে মাহমুদউল্লাহর খেলার কথা।

যদি মাহমুদউল্লাহ দলে ফেরেন সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মুশফিকুর রহিম। যেহেতু সবশেষ ম্যাচে করেছিলেন গোল্ডেন ডাক। এছাড়া পিন্ডি স্টেডিয়ামের চরিত্র অনুযায়ী তানজিম সাকিবের পরিবর্তে এদিন দলে ফিরতে পারেন নাহিদ রানা। এছাড়া বাকি সবক্ষেত্রেই খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ- সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights