নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক হলেন ডা. নুরুজ্জামান খান

বাসস

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. নুরুজ্জামান খান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ থেকে রবিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডা. নুরুজ্জামান খান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান (কোড : ৪৩৩৮২), যিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকায় নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন, তাকে পরিচালক কাম অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকায় পদায়ন করা হলো।’

এছাড়া যোগদানের পূর্বে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights