নিউরোসায়েন্সেসের পরিচালক ডা. দ্বীন মোহাম্মদের পদত্যাগ

অনলাইন ডেস্ক
অবশেষে পদত্যাগ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান কাজী দ্বীন মোহাম্মদ।

স্বাস্থ্য উপদেষ্টার নিকট পদত্যাগপত্র জমা দিলে সেই পদত্যাগ গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

জানা গেছে, গত বুধবার চিকিৎসকদের দাবির মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন কাজী দীন মোহাম্মদ। এরপর আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য উপদেষ্টা তার পদত্যাগ গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights