নিখোঁজের পর পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের এক দিন পর আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ক্ষেতপাড়া ইউনিয়নের মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহউদ্ধার করা হয়।

নিহত আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের সেকেন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ পেঁয়াজের ব্যবসা করতেন। সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।

মঙ্গলবার সকাল নয়টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকার পুকুরের মালিক মানিক মাছের খাবার দিতে গিয়ে পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন লাশটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল আজিজের গলাকাটা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights