নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নঈম সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা পৌনে ১২টার দিকে ফিলিপনগর ইউপি কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ বেলা পৌনে ১২টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করছিলেন চেয়ারম্যান মো. নঈম সেন্টু। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সেন্টুর মৃত্যু হয়। সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights