নিজের ফিটনেস নিয়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক

চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলবেন কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে তার ফিটনেসের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন নেতিবাচক কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। টানা তিন হারের পেছনে বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য তা নিয়ে কিছু বলতে চাননি।
তিনি বলেন, যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে না দেওয়াই ভালো। যেহেতু আরও পাঁচটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। খেলা শেষ হলেও দিতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights