নিজের লেখা বই নিয়ে কটাক্ষের জবাব দিলেন সালমান মুক্তাদির

অনলাইন ডেস্ক

আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বই লিখেছেন। তার বইয়ের নাম ‘বিহাইন্ড দ্য সিন’। এবারের একু‌শে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। ইতোমধ্যে বইমেলায় গিয়েছিলেন তিনি। তার বই কেনার জন্য ভিড় লেগে যায় স্টলে।

সালমান মুক্তাদির বই লিখে বেশ সমালোচনার মুখেও পড়েছেন। নেটিজেনরা কটাক্ষও করতে ছাড়ছেন না। সালমান মুক্তাদির নিজেই একটি ভিডিওতে এমন দাবি করেছেন।

তিনি বলেন, ‘আমার উচিত ছিল সবার কাছ থেকে পারমিশন নেওয়া যে আমি বই লিখব কি না। এটা নেইনি, তা আমার ভুল।’
যেহেতু সবাই বলছো মানুষ বই কিনে, মেলায় গিয়ে আমার সাথে ছবি তুলতে পারে এজন্য। তাই আমি চারদিন মেলায় যায়ই নাই। যে ছবিও তুলব না বইও সেল হবে না। তারপরও তোমরা বই কিনছো। হোয়াট ইজ দিস? কেন কিনতেছো তোমরা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights