নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে ফুটপাতে উঠে গেল বাস, নিহত ১

ঢামেক প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রিকশা ও পথচারীদের চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে। এ ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মামুন (৩০) একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

আহতরা হলেন- অটোরিকশাচালক মোজাম্মেল হক (৫৫) এবং পথচারী আবু কালাম (৫০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ট্রাফিক পুলিশ ও স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার এসআই মো. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। আহতদের মধ্যে দুজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights