নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকায়্ এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী বাবু সরকার বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গজারিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন এক মোটরসাইকেল চালক। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি ওভার স্পিডে চলছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights