নিয়ন্ত্রণে এলো উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আজ রবিবার বিকাল ৫টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুম (চট্টগ্রাম)।

আজ রবিবার বিকাল ৩টার দিকে ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights