নিরাপত্তার স্বার্থে রাত দশটার পর জগন্নাথ ক্যাম্পাসে শিক্ষার্থীসহ অন্যান্যদের অবস্থান না করার নির্দেশ
জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি;
নিরাপত্তার স্বার্থে রাত দশটার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীসহ অন্যান্যদের অবস্থান না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরিক্ষা চলাকালীন ক্যাম্পাসে খেলাধুলা নিষিদ্ধ করে নোটিশ জারি করে প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রায় আঠারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুবই ছোট। ক্লাস ও পরিক্ষা চলাকালীন সময়ে খেলাধুলা করলে ক্লাস ও পরিক্ষায় বিঘ্ন ঘটে। এছাড়াও চলাচলে অসুবিধা হয়।
এতে আরও বলা হয়েছে সকাল ৮টা থেকেদুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গা) কোন প্রকার খেলাধুলা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
