নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন: ঢাবি ভিসি

অনলাইন ডেস্ক
হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক নিয়াজ।

সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ঢাবি ভিসি বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। এর প্রেক্ষিতে ভোট স্থগিতের রায় স্থগিত হয়েছে। এর প্রেক্ষিতে ভোট নির্দিষ্ট সময়েই হবে। বিশ্ববিদ্যালয়ের আইনি কাজ করার জন্য ১২ সদস্যের প্যানেল আছে। শিশির মনির সেই প্যানেলেরই অংশ।

এসময় ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িয়ে অবান্তর কথা বলে বিতর্ক উসকে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভিসি অধ্যাপক নিয়াজ।

তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেক বাঁধা বিপত্তি আছে। রিটও বাঁধার অংশ। আমরা আইনগতভাবে মোকাবিলা করছি‌। তবে ডাকসু ভোট স্থগিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত এ ধরনের অবান্তর কথা বললে বিতর্ক তৈরি হয়। বিতর্ক তৈরি না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাঁধা বিপত্তি, ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কাউকে অবান্তর কথা না বলার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights