নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই: আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, নির্বাচন ও সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরি করা হচ্ছে। নির্বাচনের প্রক্রিয়া চলুক এবং জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া দীর্ঘ মেয়াদী করার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে।

সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কার আগে না নির্বাচন আগে এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সৈয়দ ইফতেখারুজ্জামান ও মনির হায়দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights