নির্বাচন বর্জনে টাঙ্গাইলে বিএনপির প্রচারপত্র বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি
অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণকে ডামি নির্বাচনে ভোট প্রদানে নিরুৎসাহিত করার লক্ষ্যে বিএনপির প্রচারপত্র বিতরণ অব্যাহত রয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া হাটে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেছে সদর উপজেলা বিএনপি।

সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন সরকার ও সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবের নেতৃত্বে এ প্রচারপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি খন্দকার ফেরদৌস পাপন, বদরুজ্জামান বদর, সৈয়দ আব্দুল মান্নান বাবুল, বাবুল, ডা. আজহারুল তালুকদার, মীর শাহাদত হোসেন সুমন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, এই তামাশার নির্বাচন বর্জন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights