নির্বাচন বর্জনে বিশ্বনাথে বিএনপির প্রচারপত্র বিতরণ

বিশ্বনাথে (সিলেট) প্রতিনিধি

অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের নির্বাচনের ভোট
প্রদানে নিরুৎসাহিত করার লক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন জায়গায়
জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।

আজ শুক্রবার বিকালে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের স্টেশনবাজার
এলাকায়, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস
উদ্দিনের নেতৃত্বে এ প্রচারপত্র বিতরণ করা হয়। প্রচারপত্র বিতরণকালে তারা বলেন, প্রহসনের নির্বাচন বর্জন ও আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আমরা জনগণের মাঝে লিফলেট বিলি করছি। এ নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না কেউ। এই তামাশার নির্বাচন বর্জন করতে হবে। দেশ ও জনগণের বৃহৎ স্বার্থে দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights