নির্বাচনে পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীতে নির্বাচন বর্জনে প্রচারপত্র বিলি করেছে এবি পার্টি। রাজধানীর বিজয়নগর, কাকরাইল, পল্টন, সেগুনবাগিচা এলাকায় বিকাল ৩টা থেকে প্রচারপত্র বিলি শুরু হয়।

প্রচারপত্র বিতরণ পর্বের শুরুতে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, বিএম নাজমুল হক, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।

আব্দুল ওহাব মিনার বলেন, এবি পার্টি প্রতিদিন এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে কর্মসূচি পালন করে আসছে। সরকার জনগণের উপর যে জুলুম নির্যাতন করেছে তাতে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করার সাহস তাদের নাই। আওয়ামী লীগ এলাকায় এলাকায় জনগণকে বলছে আপনারা ভোট দিতে আসুন, জনগণ কাকে ভোট দিবে? নৌকা আর ডামি নৌকা, পছন্দের প্রার্থী বাছাই করার কোন সুযোগ জনগণের নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights