নির্বাচনের অনিয়ম জানানো যাবে ৯৯৯ নম্বরে

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম বা অনভিপ্রেত ঘটনা কিংবা সহিংস কর্মকাণ্ড প্রতিরোধ করতে অভিযোগ দেওয়া যাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে। তাছাড়া সরকারের পক্ষ থেকেও নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা সেলে অভিযোগ জানাতে ৯৯৯ এ কল করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সার্বক্ষণিক সেবা দিতে জরুরি সেবা ৯৯৯ এ বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমকে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে যুক্ত করা হবে। নির্বাচনের দিন ভোট সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ বা তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা সমন্বয় সেলে তদারকির জন্য সরাসরি নির্দেশনা পাঠাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights