নিষিদ্ধ সংগঠনের নেত্রী নিশি রিমান্ড শেষে কারাগারে

অনলাইন ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুই দিনের রিমান্ড শেষে নিশিকে ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক ইরফান খান।

এসময় আসামিপক্ষ থেকে জামিন চাইলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান জামিনের আবেদন নামঞ্জুর করে নিশিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৩ জানুয়ারি সাতক্ষীরা থেকে বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তার এ মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত ২৮ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights