নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ১৮ জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

নিষিদ্ধ সময়ে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ১৮ জেলেকে কারাদণ্ড ও এক জেলেকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১৯ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ১৮ জন জেলের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং একজন জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। এসময় হিজলা থানার এসআই মো. ইসমাইল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights