নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক

ইরানের পারমাণু কর্মসূচি ঘিরে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়। গত ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত ভোটাভুটি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটি। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন, হরমোজগান প্রদেশে ‘ইরান হরমোজ’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা পর্যায়ের কাজ খুব শিগগিরই শুরু হবে। এটির ক্ষমতা ৫,০০০ মেগাওয়াট হবে।

ইরানের পারমাণবিক প্রধান বৃহস্পতিবার জানান, হরমোজগান প্রদেশের ‘ইরান হরমোজ’ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ৫,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে, এটির নকশা এবং সরঞ্জাম পর্যায়ের কাজ শুরু হবে খুব শীঘ্রই। তিনি জোর দিয়ে জানিয়েছেন, ইরানের পারমাণবিক শিল্পের বিস্তৃত কৌশলগত নথিতে উল্লেখিত লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পটি।

এদিকে, দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সম্প্রচারিত এক বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যেকোনো ‘পুনর্বহাল’ করা নিষেধাজ্ঞা মোকাবিলার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। পেজেশকিয়ান আরও বলেন, ‘তারা স্ন্যাপব্যাকের মাধ্যমে রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু মস্তিষ্ক আর চিন্তাই রাস্তা খোলে বা তৈরি করে। তারা আমাদের থামাতে পারবে না। সূত্র: মেহর নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights