নীলফামারীতে তারুণ্যের উৎসব ঘিরে সেপাক-টাকরো প্রতিযোগিতা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে তারুণ্যের উৎসব ঘিরে সেপাক-টাকরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বাংলাদেশ সেপাক-টাকরো ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এখানে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুখ ঢালী।

বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম বক্তব্য দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, জেলার ছয় উপজেলার ছয়টি টিম এতে অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights