নীলফামারীতে বৃক্ষমেলা শুরু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বুধবার বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এর আগে, শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও অ্যাডভোকেট আমান উল্লাহ।

নীলফামারী বন বিভাগের বন মামলা পরিচালনা কারী এ টিএম আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। পরে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।
এদিকে, মেলা উপলক্ষে বিকেলে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারি বিভিন্ন দফতর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights