নীলফামারীতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সদর উপজেলায় স্ত্রী ও দুই সন্তানকে গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল মোল্লা বাবু নামের এক ব্যবসায়ী।

শুক্রবার সকালে উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।
আশিকুল মোল্লা বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা বলেন, সকালে গলাকাটা অবস্থায় হাঁটতে দেখে সবাই তাকে (আশিকুল মোল্লা বাবু) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভাই ব্যবসায় আর্থিকভাবে ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights