নেইমারের কোপা আমেরিকা শেষ?

অনলাইন ডেস্ক

আসন্ন ২০২৪ সালের কোপা আমেরিকার জন্য সবরকমের চেষ্টাই করে যাচ্ছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার জুনিয়র। তবে জাতীয় দলের চিকিৎসক লাসমার জানালেন অন্যকথা। শেষ পর্যন্ত হয়ত কোপা আমেরিকা মিসই করতে চলেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার! আর সোশ্যাল মিডিয়ায় তা নিশ্চিত করেছেন ফুটবলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো।

২০২৪ সালের জুন-জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার ৪৮তম আসর। আর সেসময় পুনর্বাসন প্রক্রিয়ার একেবারেই শেষদিকে থাকবেন নেইমার। তবে সেটা মাঠে ফেরার জন্য উপযুক্ত না। নেইমারের পুনর্বাসন প্রসঙ্গে ব্রাজিলের চিকিৎসক জানালেন, ‘সময় পাওয়া যাবে না। খুবই কাছাকাছি সময় হয়ে এসেছে (কোপা আমেরিকা)।’

নেইমার কবে মাঠে ফিরবেন সেই আভাসও দিয়ে রেখেছেন এই চিকিৎসক, ‘পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো ধাপ বাদ দেওয়ার অর্থ হয় না। আমাদের লক্ষ্য, সে ২০২৪ সালের ইউরোপিয়ান মৌসুম শুরুর আগে মাঠে ফেরার জন্য প্রস্তুত হবে। যেটা আগস্ট মাসে পড়ছে।’
ক্যারিয়ারের প্রায় পুরো সময় ইনজুরিতে কাটানোর কারণে ব্রাজিলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এরইমাঝে মিস করেছেন নেইমার জুনিয়র। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণপদক এখন পর্যন্ত তার বড় প্রাপ্তি। ২০১৯ সালে ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা জিতলেও ইনজুরির কারণে সেই স্কোয়াডে ছিলেন না নেইমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights