নেটফ্লিক্সের তালিকার শীর্ষে ‘সেলিব্রিটি’, কী আছে এর কাহিনীতে?

অনলাইন ডেস্ক

সেলিব্রিটি, নেটফ্লিক্সের কোরীয় সিরিজ। বর্তমানে এটি অ-ইংরেজিভাষী সিরিজের তালিকায় শীর্ষ রয়েছে। ১২ পর্বের এই সিরিজ নেটফ্লিক্সে মুক্তি পায় গত ৩০ জুন। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহেই এটি তালিকার শীর্ষে জায়গা করে নেয়।

এরই মধ্যে সাড়ে পাঁচ মিলিয়নের বেশি ঘণ্টা দেখা হয়েছে ‘সেলিব্রিটি’; বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, জাপানসহ বিশ্বের ৫২টি দেশে সিরিজটি শীর্ষ ১০–এর তালিকায় রয়েছে।

কী আছে এই সিরিজের কাহিনীতে?
সিরিজটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের নিয়ে নির্মিত। এর মূল চরিত্রে (সিউ আ রি) অভিনয় করেছেন কোরীয় অভিনেত্রী পার্ক গিয়ো ইয়োং। সিউ আ রি একজন অতি সাধারণ মেয়ে, যিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রসাধনী বিক্রি করতেন। ঘটনাক্রমে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত পান তিনি। অর্থ, তারকাখ্যাতি, মিলিয়ন মিলিয়ন অনুসারী—সবই রাতারাতি জুটে যায় তার। বদলে যাওয়া জমকালো জীবনের একসময় ছন্দপতন ঘটে।

সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা কিম চেউল কিয়ো, তিনি এর আগে ‘দ্য ফ্লাওয়ার অব এভিল’ নির্মাণ করে আলোচিত হন। সেলিব্রিটি-তে পার্ক গিয়ো ইয়োং ছাড়াও অভিনয় করেছেন লি চুং আহ, কাং মিন হিয়োক, জুন হিয়ো সন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights