নেত্রকোনা পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ণ এবং নাগরিক সেবা সমুন্নত রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক প্রধান।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় নেত্রকোনা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা পৌরসভার কার্যক্রম তুলে ধরেন। এতে জেলা শহরের সকল দপ্তর প্রধানসহ প্রতিটি পর্যায়ের নাগরিকরা উপস্থিত থেকে পৌরসভার নাগরিক সুবিধা বঞ্চিত থাকার কারণগুলো তুলে ধরেন।

সভায় অগ্রাধিকার ভিত্তিতে শহরের যানজট নিরসন, বজ্য ব্যবস্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্ত, মগড়া নদী দূষণ ও দখল মুক্ত করার বিষয়ে দাবি জানান নাগরিকরা। তারা বরাবরের মতো আলোচনাতে সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো তরিকুল ইসলাম, এডিএম ওয়াহিদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights