নেত্রকোনায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পুর্বধলায় জালশুকা বাজারে চান মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার বেলা সাড়ে এগারোটায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জের জালশুকায় মো. আব্দুল্লাহর তুলার দোকানে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয়সহ পুর্বধলার ফায়ার সাভিস ও পুলিশ তদন্ত কেন্দ্রের সকলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে অল্পক্ষণেই।

এদিকে পাশাপাশি থাকায় তুলার দোকানের সাথে ওবায়দুল হক তালুকদারের ফিস ফিডের দোকানটিও পুড়ে যায়। তবে কেউ আহত হয়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার চরপাড়া গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল্লাহর তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। হঠাৎ তুলার দোকানের কর্মচারি দেখেন বিদ্যুৎ এর সুইচ বোর্ডে শব্দ হয়ে ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষণিক নিজে দোকান থেকে বেরিয়ে পড়েন সেইসাথে চিৎকার চেঁচামেচি করলে অন্যরাও এগিয়ে আসেন। এদিকে ততক্ষণে পাশের দোকান একই উপজেলার ময়লাকান্দা গ্রামের ওবায়দুল হক তালুকদারের ফিসফিডসহ কীটনাশকের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।

এ ব্যাপারে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, মূলত লেপ তোষকের দোকান থেকেই আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় স্থানীয়রা। হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights