নেত্রকোনায় এসএসসি পরীক্ষার্থী হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
নেত্রকোনায় এসএসসি পরীক্ষার্থী মুক্তা রানিকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে নরসিংদী হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদীর জেলা শাখার উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হত্যাকারী কাউসারের ফাঁসির দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী হিন্দু মহাজোটের আহ্বায়ক বিজয় কুমার রায়, সদস্য সচিব অপু সাহা, জেলা ছাত্র মহাজোটের আহ্বায়ক প্রীতম দাস, সদস্য সচিব দূর্জয় দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক অর্ণব সাহা, সদস্য সচিব পার্থ দাশ, সিনিয়র যুগ-আহবায়ক রাহুল দাসু, যুগ্ম আহ্বায়ক সুমন দাস।
এসময় বক্তারা বলেন, প্রকাশ্যে নেত্রকোনায় এসএসসি পরীক্ষার্থী মুক্তা রানিকে কুপিয়ে হত্যা করা হয়।
দিন দিন অপরাধের সংখ্যা বাড়ছে। তাই দ্রুত মুক্তা রানির হত্যাকারীর বিচার নিশ্চিত করে অপরাধ কমিয়ে আনার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
