নেদারল্যান্ডস ও সুইডেনের বড় জয়

অনলাইন ডেস্ক

ইউরো ২০২৪-এর বাছাইপর্বে জয় পেয়েছে নেদারল্যান্ডস। সোমবার রাতে ঘরের মাঠ দি কুইপ স্টেডিয়ামে জিব্রাল্টারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস।

ম্যাচের ২৩তম মিনিটে মেমফিস ডেপাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। লিড নিয়েই বিরতিতে যায় দলটি। বিরতির পর নেদারল্যান্ডস পায় আরও দুই গোল, দু’টি গোলই করেন ডিফেন্ডার নাথান আকে। ৫০ ও ৮২তম মিনিটে গোল দু’টি করেন আকে।

নেদারল্যান্ডসের মতো বাছাইয়ে প্রথম জয় পেয়েছে সুইডেনও। এই রাতের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে তারা। ঘরের মাঠে আজারবাইজানকে ডেকে এনে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সুইডিশরা। তবে প্রথম গোলের জন্য ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হেরেছিল সুইডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights