নেদারল্যান্ডসের ওয়েজিনইনজেন ইউনিভার্সিটির প্রতিনিধি দলের বারি পরিদর্শন
গাজীপুর প্রতিনিধি
নেদারল্যান্ডসের ওয়েজিনইনজেন ইউনিভার্সিটির ওয়েজিনইনজেন প্লান্ট রিচার্সের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।
প্রতিনিধি দল বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এরপর বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিমিয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (উদ্যানতত্ত্ব) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।
এরপর অতিথিবৃন্দ ইনস্টিটিউটের হাইড্রোপোনিক ল্যাব, পেস্টিসাইড এ্যানালাইটিক্যাল ল্যাব, প্ল্যান্ট প্যাথলোজি ডাইগোনস্টিক ল্যাব পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
