নোবিপ্রবিতে নবীন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে Foundation Training For University New Officers শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ।

ট্রেনিংয়ে আলোচক হিসেবে ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আইআইটি পরিচালক ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার, পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার খালেদ মেহেদী হাসান এবং অডিট সেলের সহকারী পরিচালক লোকেশ মজুমদার। প্রশিক্ষণ কোর্সের সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, কর্মকর্তাদের জন্য ট্রেনিং সবসময়ই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।

অনুষ্ঠানে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর তার বক্তব্যে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান এবং একই সঙ্গে ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী নবীন কর্মকর্তাদের অভিনন্দন জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights