নোবেল মৌসুম শুরু, আজ ঘোষণা করা হবে চিকিৎসায় বিজয়ীর নাম

অনলাইন ডেস্ক

এবারের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ। প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।

প্রথম দিনে চিকিৎসাশাস্ত্রের নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ছয় দিনে ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

নরওয়ে থেকে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় । সুইডেন থেকে ঘোষণা করা হয় সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো।
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। ১৯০১ সালে তার মৃত্যুর পাঁচ বছর পর থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

২০২৩ সালের নোবেল পুরস্কার ঘোষণার প্রথম দিন করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করায় দুই বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেয়া হয়। নোবেল বিজয়ী ওই দুই বিজ্ঞানী হলেন ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights