নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতের দিকে উপজেলার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে অতিরিক্ত জেলা পুলিশ সুপার চাটখিল সার্কেল নির্ত্যানন্দন দাসের নের্তৃত্বে সোনাইমুড়ি থানায় শনিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং করা হয়েছে বলে জানিয়েছেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। এ সময় ডাকাতদের নিকট থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও চোরাই অটোরিক্সা এবং মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, মো.ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫) মো.রাশেদ (২৫) মো.সাদ্দাম (২৮) মো.তানিম (২২) আব্দুর রহিম ওরফে আরফান (২৪) মো. সুমন (২৬) মো. খোকন (২২) মো.আল আমিন (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় দুটি পাইপগান, ১টি হাতুড়ি, ১টি চাইনিজ কুড়াল, ২টি কিরিচ, দুটি মোবাইল, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights