নোয়াখালীতে আদালতের সামনে বিএনপি নেতার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জজ আদালতের সামনের সড়কে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, নিহত আবদুল মতিন তোতার ছেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা।
এ সময় জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন ভুক্তভোগীদের দাবির প্রতি সম্মান জানিয়ে নেই বিচারের আশ্বাস দেন বাকি আসামিদেরকে গ্রেফতারের জন্য তিনি জেলা পুলিশ সুপারকে জানাবেন বলে জানান। পরে বিক্ষোভকারীরা শান্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights