নোয়াখালীতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বর্ণ চুরির অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নদোনা ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. জাকির (৩৫), একই ইউনিয়নের নুর ইসলামের ছেলে আরমান হোসেন (২০), মো. জসিম উদ্দিনের ছেলে মো. হৃদয় (২০) ও সিরাজুল ইসলামের ছেলে মো. ফিরোজ আলম (২৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেফতার করে। অভিযানে পুলিশ ২ ভরি ১৫ আনা ওজনের একটি ঢালাই স্বর্ণখণ্ড উদ্ধার করে। যার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights