নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিন পালিত

নোয়াখালী প্রতিনিধি

“সংগ্রাম-স্বাধীনতা ও প্রেরণায় বঙ্গমাতা”-এ প্রতিপাদ্যে নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩মত জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস প্রমুখ।

বক্তাগণ স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদানের কথা স্বরণ করে নারী সমাজকে তার পদাঙ্ক অনুসরণের মধ্য দিয়ে সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দারের সভাপতিত্বে জেলা প্রশাসন হল রুমে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার জন্মদিন পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights