নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাকের চাপায় জিহারুল ইসলাম রাহুল (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিহারুল ইসলাম রাহুল উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেলে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইলেটি ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি গরুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আব্দুস সুলতান বলেন, ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights