নোয়াখালীতে তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসব ও মেলার উদ্ভোধন করেন।

জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে ও মেলায় দেশীয় জাতের বিভিন্ন ধরণের পিঠার ষ্টল বসানো হয়েছে। পিঠা মেলায় প্রায় ৫০টি ষ্টল বসানো হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এ ডি এম) তামান্না মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা ফয়েজ আহম্মদ, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ।

আগামী তিন দিনব্যাপী উক্ত পিঠা উৎসব ও মেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এবং একই সাথে স্থানীয় শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights