নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা ও সাজা

নোয়াখালী প্রতিনিধি
যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীতে তিনটি বাস কাউন্টারে জরিমানা ও দুজনকে সাজা দিয়ে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে বিআরটি, আনসারসহ কর্মকর্তারা মাইজদী নতুন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালান। এ সময় সোনাপুর ও মাইজদী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৪৪৯ টাকার স্থলে ৫০০-৫৫০ টাকা নেওয়ার অভিযোগে হিমাচল কাউন্টার, লাল সবুজ ও একুশে কাউন্টারকে দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে দুজনকে সাতদিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এই অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে নোয়াখালী জজকোটের এডভোকেট মো. সামসুল ফারুক জনস্বার্থে বাদী হয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ভোক্তাঅধিকার, বিআরটিএ ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন। উক্ত আইনজীবির লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন থেকে নোয়াখালী সোনাপুর থেকে ঢাকা- কুমিল্লা-চৌমুহনী সহ বিভিন্ন রুটে যাত্রীবাহী বাসে অতিরিক্ত ৫০ টাকা ভাড়া বেশি নিচ্ছে বলে এর আগে নোয়াখালীর সাধারণ যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন জজ কোর্টের এ সিনিয়র আইনজীবী।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এসব রুটে প্রতিদিন ১০ হাজার যাত্রীবাহী বাস চলাচল করে। এই অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে নোয়াখালী জজকোটের এডভোকেট মো. সামসুল ফারুক বলেন, আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার বিআরটিএ ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে তিনি পরবর্তী পদক্ষেপ নিবেন বলে হুঁশিয়ার দেন। যাত্রীরা দীর্ঘদিন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ হয়রানির শিকার হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights